Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ভেঙে যাক অচলায়তন

বলিউড বনাম দক্ষিণ নয়। বরং দু’টি ইন্ডাস্ট্রিকে কাজ করতে হবে হাতে হাত ধরে।

ভেঙে যাক অচলায়তন
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বলিউড বনাম দক্ষিণ নয়। বরং দু’টি ইন্ডাস্ট্রিকে কাজ করতে হবে হাতে হাত ধরে। তবেই সার্বিকভাবে উন্নতি হবে ভারতীয় সিনেমার। ইন্ডাস্ট্রির। ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট ২০২৫-এ এই বার্তাই উঠে এল। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুরু হয়েছিল এই অনুষ্ঠানের যাত্রা। রবিবার তা শেষ হল। অনুষ্ঠানে একাধিক ঘোষণা হয়েছে। পাশাপাশি বেশ কিছু মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে। ঠিক যেমন করণ জোহরে সঙ্গে একটি সেশনে বিজয় দেবেরাকোন্ডা জানিয়েছেন, শাহরুখ খানের সঙ্গে সিনেমা করা উচিত অল্লু অর্জুনের। দুই তারকার ছবিই বক্স অফিসে তুমুল সাফল্য পায়। তাই তাঁরা একসঙ্গে ছবি করলে, লাভ হবে ভারতীয় সিনেমার। পাশাপাশি জানানো হয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় সিনেমার স্ক্রিন উদ্বোধন হবে নাগপুরে। প্রকাশ্যে আসে, পঞ্চায়েত সিজন ৪-এর ঝলকও। অন্যদিকে, ১৩ মে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এ বছর সেখানে ডেবিউ করবেন আলিয়া ভাট। তাঁর সঙ্গে থাকবেন ঐশ্বর্য রাই বচ্চন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ