Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

খড়্গপুরে রাস্তায় মার, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ বাম নেতা

খড়্গপুরে প্রবীণ বাম নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্তকে তৃণমূল নেত্রীকে চারদিন পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিস।

খড়্গপুরে রাস্তায় মার, তৃণমূল নেত্রীর  বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ বাম নেতা
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: খড়্গপুরে প্রবীণ বাম নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্তকে তৃণমূল নেত্রীকে চারদিন পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিস। ওই কারণে এবার পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন খড়্গপুরের আক্রান্ত বাম নেতা অনিল দাস। তাঁর আর্জি, অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে গ্রেপ্তারির নির্দেশ জারি করুক আদালত। পাশাপাশি ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিতেও তিনি হাইকোর্টে আবেদন জানিয়েছেন।

Advertisement

দিন পাঁচেক আগে খড়্গপুরে অনিল দাসকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, প্রবীণ এই বাম নেতাকে রাস্তায় ফেলে মারধর করছেন স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে এবং আরও জনা তিনেক মহিলা। বাম নেতাকে একজন চপ্পল দিয়েও মারছে, দেখা যায়। বেবি কোলেকে শোকজের পাশাপাশি খড়্গপুর থানায় তাঁর বিরুদ্ধে শাসক দলই অভিযোগ দায়ের করে। তারপরও এখনও অধরা বেবি কোলে!

Advertisement
সম্পর্কিত সংবাদ