Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আন্দোলনের জের, ভেড়ি লিজের মোটা টাকা পাবেন জমি মালিকরা

দীর্ঘদিন ধরে চলছিল আন্দোলন। অবশেষে মঙ্গলবার দেগঙ্গার কালিয়ানি বিলের ২৩০ বিঘা ভেড়ি বা জলকরের প্রকাশ্য নিলাম হল।

আন্দোলনের জের, ভেড়ি লিজের মোটা টাকা পাবেন জমি মালিকরা
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে চলছিল আন্দোলন। অবশেষে মঙ্গলবার দেগঙ্গার কালিয়ানি বিলের ২৩০ বিঘা ভেড়ি বা জলকরের প্রকাশ্য নিলাম হল। এই প্রথম কৃষকরা ২১ হাজার ৭০০ টাকা বিঘা প্রতি লিজ মূল্য পাচ্ছেন, যা আগের তুলনায় অনেকটাই বেশি।

Advertisement

জানা গিয়েছে, দেগঙ্গার কালিয়ানি বিলে প্রায় ৩০০ জন চাষির ২৩০ বিঘার মত জলকর আছে, যেখানে মাছ চাষ হয়। কিন্তু দীর্ঘদিন ধরে জমি মালিকরা সঠিকভাবে টাকা পেতেন না বলে অভিযোগ উঠছিল। এনিয়ে আন্দোলন শুরু করেন জমিমালিকরা। আন্দোলনের জেরে মাঝেমধ্যেই জমি মালিকদের সঙ্গে মাছচাষিদের সংঘর্ষ হয়েছে। শেষে সবপক্ষকে নিয়ে প্রশাসনিক বৈঠক করে ভেড়ি প্রকাশ্য নিলাম করা হবে বলে সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিকেলে দেগঙ্গার বেলিয়াঘাটা বাজারে প্রকাশ্য নিলামের আয়োজন করা হয়। জমি মালিকদের পাশাপাশি সাধারণ মানুষও সেখানে উপস্থিত ছিলেন। অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। আর তাতে অংশ নিয়ে হাড়োয়ার ব্যবসায়ী সুরজ মণ্ডল বিঘা প্রতি ২১ হাজার ৭০০ টাকা করে নিলামের দাম দেন। জমি মালিক হরিপদ পাল বলেন, আগে বিঘা প্রতি আট হাজার ২০০ টাকা করে লিজের টাকা পেতাম। এবার এত টাকা পেয়ে খুব ভালো লাগছে। প্রশাসনকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ