Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রের শ্রম শক্তি নীতির প্রতিবাদ শ্রমিক সংগঠনের

আগামী দিনের শ্রম সংক্রান্ত নীতি নির্ধারণে সম্প্রতি খসড়া সামনে এনেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। সেই নীতিতে পুরাণের উল্লেখ আছে।

কেন্দ্রের শ্রম শক্তি নীতির প্রতিবাদ শ্রমিক সংগঠনের
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দিনের শ্রম সংক্রান্ত নীতি নির্ধারণে সম্প্রতি খসড়া সামনে এনেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। সেই নীতিতে পুরাণের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, কর্মী শুধু বেঁচে থাকার জন্য শ্রম দান করবেন না। শ্রম তাঁর ধর্মীয় কর্তব্য। কেন্দ্রের এই বক্তব্যের প্রতিবাদে সরব হল শ্রমিক সংগঠন টিইউসিসি। দিল্লিতে আয়োজিত তাদের জাতীয় সম্মলনে দাবি উঠেছে, কেন্দ্রীয় সরকারকে শ্রম শক্তি নীতি থেকে পুরাণ সংক্রান্ত বক্তব্য সরাতে হবে। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিওপ্রসাদ তেওয়ারি বলেন, বর্তমানে দেশে যে শ্রমের বাজার চালু আছে, তার সঙ্গে পৌরাণিক সময়ের শ্রমের মিল নেই। তাই ওই বক্তব্যকে খসড়া নীতি থেকে সরানোর দাবি তুলেছি আমরা। পশাপাশি আমরা শ্রম কোডের বিরোধিতা করব। শ্রম কোডের প্রথম ও দ্বিতীয় অংশ নিয়ে আমাদের কোনও সমস্যা ঩নেই। কিন্তু তৃতীয় ও চতুর্থ অংশে এমন কিছু শর্ত চাপানো আছে, যা শ্রমিক স্বার্থ বিরোধী। আমরা সেগুলিরও বদল চাইছি। এই বিষয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ