Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

করণের প্রশংসা

দুই সন্তানের পিতা করণ জোহর। তাদের বেড়ে ওঠার সময় নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি

করণের প্রশংসা
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুই সন্তানের পিতা করণ জোহর। তাদের বেড়ে ওঠার সময় নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। ধীরে ধীরে বড় হবে যশ ও রুহি। অভিভাবকের সঙ্গে মত পার্থক্য আরও বাড়বে। তা নিয়ে উদ্বেগে করণ। সন্তানদের সঙ্গে নিত্য সংঘাত এড়ানোর উপায় তিনি কিছুটা হলেও খুঁজে পেয়েছেন সাম্প্রতিক একটি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ থেকে। চার পর্বের এই সিরিজের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক তথা প্রযোজক। তাঁর মতে, এই সিরিজ প্রত্যেক অভিভাবকের কাছেই শিক্ষণীয়। সোশ্যাল মিডিয়ায় করণ লিখেছেন, ‘সন্তান হল বাবা-মায়ের আয়না। সেখানেই অভিভাবকরা নিজেদের পড়ে নিতে পারেন। আমার বড় হওয়ার সময়ের সঙ্গে আমার সন্তানদের বড় হওয়ার সময়ের বিস্তর ফারাক। আমি বড় হয়েছি বই পড়ে। আর আমার দুই সন্তান পড়ে ফোনে। আমি কথা বলে মনের ভাবপ্রকাশ করি। আমার সন্তানরা মনের কথা বলে সোশ্যাল মিডিয়ায়। ভাবপ্রকাশ করে ইমোজি দিয়ে।’ করণের মতে, এই পরিবর্তিত সময় সন্তানকে কীভাবে সামলাতে হবে, তা শিখিয়েছে ফিলিপ বারান্তিনি পরিচালিত সিরিজটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ