নয়াদিল্লি: পরিবারের সদস্য নন। রতন টাটার ঘনিষ্ঠ মহলেও তেমন একটা দেখা যেত না তাঁকে। মোহিনীমোহন দত্ত নামে দীর্ঘ দিনের পরিচিত এক ব্যক্তিকে নিজের সম্পত্তির প্রায় এক-তৃতীয়াংশ দিয়ে গিয়েছেন প্রয়াত শিল্পপতি। যার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। কে এই মোহিনীমোহন দত্ত? যাঁর নাম নিজের উইলে অন্যতম উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করেছেন প্রয়াত রতন টাটা।
Advertisement
জানা গিয়েছে, জামশেদপুরের একজন শিল্পপতি মোহিনীমোহন। ট্রাভেল সংস্থা স্ট্যালিয়ন এজেন্সির অন্যতম মালিক তিনি। ২০১৩ সালে যে সংস্থা অধিগ্রহণ করে তাজ সার্ভিসেস। সে সময় দত্ত পরিবারের হাতে ছিল স্ট্যালিয়নের ৮০ শতাংশ শেয়ার। বাকিটা ছিল টাটা ইন্ডাস্ট্রিজের। প্রয়াত রতন টাটার দীর্ঘদিনের সহযোগী ছিলেন মোহিনীমোহন। রতন টাটার বয়স যখন ২৪ বছর, তখন তাঁদের দু’জনের প্রথম আলাপ। টাটা পরিবারের সদস্যরাও তাঁদের বন্ধুত্বের কথা জানতেন। ২০২৪ সাল পর্যন্ত টানা ন’বছর টাটা ট্রাস্টগুলির হয়ে দায়িত্ব পালন করেছেন মোহিনীমোহনের দুই মেয়ে। তার আগে টাটা হোটেলসে কাজ করতেন তাঁরা।
রতন টাকার মৃত্যুর প্রায় দু’সপ্তাহ পরে তাঁর উইল প্রকাশ্যে আসে। ভাই, সৎ বোন, বাড়ির সর্বক্ষণের ক্ষণের কর্মী, ব্যক্তিগত সহযোগী শান্তনু নাইডু সহ কাছের লোকজনদের নিজের সম্পত্তির ভাগ দিয়ে গিয়েছেন এই শিল্পপতি। এমনকী নিজের প্রিয় পোষ্য টিটোর পরিচর্চায় যাতে কোনও ত্রুতি না হয়, সেই ব্যবস্থাও করে গিয়েছেন।