Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

২০ কোটির প্রতারণা

২০ কোটির প্রতারণা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অর্ধেক দামে মোবাইল, ল্যাপটপ থেকে শুরু করে নানা ধরনের আধুনিক গেজেট। এমন বৈদ্যুতিন সরঞ্জামই শুধু নয়। হাফ দামে বাইক, স্কুটারের টোপ দিয়ে কোটি কোটি টাকার জালিয়াতি। এমনই অভিযোগে আনন্দু কৃষ্ণন নামে ২৬ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে কেরল পুলিস। রাজ্যের মুভাত্তুপুঝা এবং ইদ্দুকি জেলার বহু মানুষকে প্রতারণার জালে ফাঁসিয়ে সে প্রায় ২০ কোটি টাকা আত্মস্যাৎ করেছে বলে অভিযোগ।  রাজ্যের একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তদন্তে নেমে পুলিস আনন্দুর কীর্তি জানতে পারে। তার চক্রের সঙ্গে অন্য কেউ যুক্ত  কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ