সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের উন্নয়নে নজর জেলা পরিষদের। এজন্য তারা একগুচ্ছ লক্ষ্য নিয়েছে। সেই লক্ষ্য পূরণে ২০২৫-২৬ অর্থবর্ষে জেলা পরিষদে ৯৮০ কোটি ৬৭ লক্ষ ৯২ হাজার টাকার বাজেট পাশ হয়েছে। এবার জোর দেওয়া হয়েছে পূর্ত, কৃষি এবং স্বাস্থ্যতে। মঙ্গলবার অতিরিক্ত জেলাশাসক নবীনকুমার চন্দ্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাজেট পাশ হয়।
Advertisement
জেলা পরিষদ জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির জন্য ৯৮ কোটি টাকা ধার্য করা হয়েছে। পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতির জন্য ১৬০ কোটি, কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির জন্য ১৪২ কোটি, নারী শিশু উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির ৫ কোটি, ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতি ১৭ কোটি, বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির ৭ কোটি, খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির জন্য ৮৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছরের তুলনায় কিছু স্থায়ী সমিতিতে টাকা বেড়েছে। আবার কিছু স্থায়ী সমিতিতে কমেছে।
জেলা পরিষদ সূত্রে খবর, এবারের বাজেটে জেলার বেহাল রাস্তাগুলি সংস্কারে জোর দেওয়া হয়েছে। ফলে রাস্তা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ, ক্ষোভ এবার মিটতে চলেছে। এজন্য পূর্ততে মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি নির্ভরশীল। তাই কৃষি ও সেচ ব্যবস্থা উন্নতির জন্য বিপুল পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। গোটা বিষয় নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার বলেন, জেলার উন্নয়নকে সামনে রেখে বাজেট তৈরি করা হয়েছে। এদিন সবার সম্মতি নিয়ে বাজেট পাশ করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, গ্রামাঞ্চলে একাধিক রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। সেগুলি দীর্ঘবছর ধরে সংস্কারের অভাবে ধুঁকছে। আগামীতে সেগুলি সংস্কার করা হবে। আরও নতুন রাস্তা তৈরি করা হবে। সীমান্তবর্তী হিলির বাসিন্দাদের কথা মাথায় রেখে আইসিইউ যুক্ত একটি অ্যাম্বুলেন্স জেলা পরিষদের বাজেটে ধরা হয়েছে। যাতে খুব কম খরচে রোগী নিয়ে কলকাতা যাতায়াত করতে পারেন জেলাবাসী। কৃষিকাজে নজর দিয়ে সোলার পাম্প বসাতে জোর দেওয়া হয়েছে।
এদিকে জেলা পরিষদের প্রায় হাজার কোটি টাকার বাজেট পাশের খবরে চর্চা শুরু হয়েছে। তবে নতুন প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব করা গেলে তা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।