Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে প্রথম বার প্রদর্শনীতে কলকাতার বুটিক ইনসাইড আউট

কলকাতার বিখ্যাত বুটিক ব্রান্ড ‘বিওন্ড সিক্স ইয়ার্ডস বাই ইনসাইড আউট’ প্রথমবার শিলিগুড়িতে আয়োজন করল তাদের এগজিবিশন।

শিলিগুড়িতে প্রথম বার প্রদর্শনীতে কলকাতার বুটিক ইনসাইড আউট
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কলকাতার বিখ্যাত বুটিক ব্রান্ড ‘বিওন্ড সিক্স ইয়ার্ডস বাই ইনসাইড আউট’ প্রথমবার শিলিগুড়িতে আয়োজন করল তাদের এগজিবিশন। শিলিগুড়ির সেভক রোডের মারোয়াড়ি ভবনের পাশে উড়ান হোটেলের ব্যাঙ্কোয়েট হলে সুন্দর মনোরম পরিবেশে দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই এগজিবিশন চলছে। শনিবার এগজিবিশন শুরুর দিন ছিল উপচে পড়া ভিড়। বুটিকের শাড়ি, এক্সক্লুসিভ ফ্যাব্রিক ও ট্রেন্ডি ডিজাইনের সম্ভার নজর কেড়েছে সকলের। এদিন প্রদর্শনীতে আগত অনেকেই ‘ইনসাইড আউট’ এর দুই কর্ণধার সৌহার্দ্য ও অর্পিতার সঙ্গে তাঁদের মত বিনিময় করেন। রবিবার প্রদর্শনীর শেষ দিনে ব্যাপক ভিড় হবে বলে আশা উদ্যোক্তাদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ