Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শ্রেয়সদের কাছে ঘরের মাঠে ফের হার কোহলিদের

ঘরের মাঠে এখনও জয় অধরাই রইল বিরাট কোহলিদের। আরসিবিকে ৫ উইকেটে হারাল পাঞ্জাব

শ্রেয়সদের কাছে ঘরের মাঠে ফের হার কোহলিদের
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০০:০৪
Prefer us on Google

বেঙ্গালুরু, ১৯ এপ্রিল: ঘরের মাঠে এখনও জয় অধরাই রইল বিরাট কোহলিদের। আরসিবিকে ৫ উইকেটে হারাল পাঞ্জাব। আজ, শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এদিন বৃষ্টির জেরে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়নি। পরে দেরি হওয়ার জন্য ১৪ ওভারের ম্যাচ খেলতে নামে দুই দল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার।

Advertisement

ব্যাট করতে নেমেই একের পর এক ধাক্কা খায় আরসিবি। সল্ট, বিরাট কোহলি, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, ক্রুণাল পান্ডিয়া কেউই ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না। কিছুক্ষণ ব্যাট করলেও দলকে ভালো স্কোরে পৌঁছতে ব্যর্থ হন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার(২৩)। শুধুমাত্র টিম ডেভিডের দুরন্ত ইনিংসের জেরে ৯৫ রান করে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা স্লো হয় পাঞ্জাবের। হেজলউডদের বোলিংয়ের সামনে ব্যর্থ হন প্রভসিমরন, শ্রেয়স, জশ ইংলিশরা। পাঞ্জাবের হয়ে দাপুটে ব্যাটিং করেন নেহাল ওয়াধেরা(৩৩)। তাঁর কাঁধে ভর করেই এদিন জয় ছিনিয়ে নিয়েছেন শ্রেয়স আয়াররা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ