Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হর্ষিত রানার বিকল্প খুঁজছে কেকেআর

আইপিএল শুরু হতে আর দু’সপ্তাহও বাকি নেই। তার আগে চোট সমস্যায় জর্জরিত কলকাতা নাইট রাইডার্স। দলের তারকা পেসার হর্ষিত রানা ছিটকে গিয়েছেন।

হর্ষিত রানার বিকল্প খুঁজছে কেকেআর
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: আইপিএল শুরু হতে আর দু’সপ্তাহও বাকি নেই। তার আগে চোট সমস্যায় জর্জরিত কলকাতা নাইট রাইডার্স। দলের তারকা পেসার হর্ষিত রানা ছিটকে গিয়েছেন। গত বছর নিয়েছিলেন ১৫ উইকেট। মনে করা হচ্ছিল, ছাব্বিশের কোটিপতি লিগে কেকেআরের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন হর্ষিতই। কিন্তু সেই আশায় জল ঢালল চোট। এখন তাঁর বিকল্প খোঁজার পালা। কিন্তু শেষ মুহূর্তে ভালো পেসার পাওয়া কঠিন। তার মধ্যেই কাউকে বেছে নিতে হবে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে অন্যতম নবদীপ সাইনি। অতীতে তিনি বাইশ গজে গতির বিস্ফোরণ ঘটিয়েছেন। কিন্তু এবারের আইপিএলে কোনও দল পাননি। যথেষ্ট অভিজ্ঞ। সেই কারণে ডানহাতি পেসারকে নিতে পারে কেকেআর। পাশাপাশি চেতন সাকারিয়ার নামও শোনা যাচ্ছে। বেগুনি-সোনালি জার্সিতে গতবার খেলেছিলেন। তাই তাঁর কথা ভাবা হতে পারে। পাশাপাশি আকাশ মাধোয়ালও ভালো বিকল্প হতে পারেন হর্ষিতের। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন। রাজস্থানের হয়েও তাঁকে খেলতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, নাইটদের আর এক পেসার মাথিশা পাথিরানাও চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যান। তিনি কবে ফিট হবেন, সেটাও স্পষ্ট নয়। তাই পেস বিভাগ নিয়ে রীতিমতো চিন্তায় কোচ অভিষেক নায়ার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ