Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার তিন

৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার তিন
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: ওড়িশা থেকে মাদক নিয়ে আসার পথে নরেন্দ্রপুর থানার পুলিসের হাতে গ্রেপ্তার গাড়িচালক সহ তিনজন। এই অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪০ কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুরের কামালগাজি বাইপাস এলাকা থেকে পুলিস তাদের ধরে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম উসমান মণ্ডল, শাহরুল হক মিস্ত্রি, আমিন আলি গাজি। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন থানা এলাকায়। গাড়ির মধ্যে চালকের আসনের নীচ থেকে এই মাদক উদ্ধার হয়। এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল ওড়িশার বালেশ্বর থেকে, মথুরাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। এদের কাছ থেকে তিনটি ফোন সহ নগদ ১১ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ