Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পারিবারিক সমাধিস্থলে হাজির কিম কন্যা

এবার বাবার জুতোয় পা গলাতে চলেছেন মেয়ে। সব ঠিক থাকলে কিম জং উনের পর উত্তর কোরিয়ার শাসনভার পেতে চলেছেন তাঁর কন্যা কিম জু আয়ে।

পারিবারিক সমাধিস্থলে হাজির কিম কন্যা
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পিয়ংইয়ং: এবার বাবার জুতোয় পা গলাতে চলেছেন মেয়ে। সব ঠিক থাকলে কিম জং উনের পর উত্তর কোরিয়ার শাসনভার পেতে চলেছেন তাঁর কন্যা কিম জু আয়ে। শুক্রবার দেশজুড়ে এমনই গুঞ্জন শুরু হয়েছে। নেপথ্যে একটি ছবি। বাবা-মায়ের সঙ্গে পারিবারিক সমাধিস্থলে দেখা গিয়েছে আয়েকে। বিশেষজ্ঞদের একাংশের কথায়, ১৯৪৮ সালে দেশ গঠনের পর থেকে কিম জং উনের পরিবারের শাসন চলছে। কিম জং উন তৃতীয় প্রজন্ম। এবার উত্তরাধিকারী পেতে চলেছে উত্তর কোরিয়া। জনসমক্ষে কিম কন্যার এই ছবি তারই ইঙ্গিত দিচ্ছে। 

Advertisement

প্রসঙ্গত, পিয়ংইয়ংয়ের কেন্দ্রে অবস্থিত বিশাল সমাধিসৌধ কুমসুসান প্যালেস অব দ্য সানে কিম জং উনের বাবা কিম জং ইল ও ঠাকুরদা কিম ইল সুং-এর সমাধি রয়েছে। নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ বৃহস্পতিবার স্ত্রী ও কন্যাকে নিয়ে সেখানেই গিয়েছিলেন কিম জং উন।

Advertisement
সম্পর্কিত সংবাদ