Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় মিছিল খালিস্তানিদের

কানাডায় গাড়ি নিয়ে বড়সড় মিছিল খালিস্তানপন্থীদের। জানা গিয়েছে, রবিবার মন্ট্রিয়লের এই মিছিলে ছিল পাঁচশোর কাছাকাছি গাড়ি। গত সেপ্টেম্বরে ভারত-বিরোধী গণভোটের ডাক দিয়েছিলেন খালিস্তানি জঙ্গি ইন্দরজিৎ সিং গোসাল।

কানাডায় মিছিল খালিস্তানিদের
  • ১১ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

টরোন্টো: কানাডায় গাড়ি নিয়ে বড়সড় মিছিল খালিস্তানপন্থীদের। জানা গিয়েছে, রবিবার মন্ট্রিয়লের এই মিছিলে ছিল পাঁচশোর কাছাকাছি গাড়ি। গত সেপ্টেম্বরে ভারত-বিরোধী গণভোটের ডাক দিয়েছিলেন খালিস্তানি জঙ্গি ইন্দরজিৎ সিং গোসাল। ২৩ নভেম্বর অটোয়ায় হবে গণভোট। বেআইনি অস্ত্র মামলায় গত সপ্তাহে জামিন পেয়েছেন ইন্দরজিৎ। জেলমুক্তির পরেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হুমকি দেন এই খালিস্তানি জঙ্গি। সঙ্গে ছিলেন শিখস ফর জাস্টিসের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। ইতিমধ্যে ইন্দরজিতের জেলমুক্তির ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি বলছেন, ‘আমি পান্নুনকে সাহায্য করতে বেরিয়ে এসেছি। ২৩ নভেম্বর খালিস্তানি গণভোট করাব।’ এদিকে মিছিলের ভিডিও সামনে আসতেই প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ওরা ভারতীয় নয়। ওদের মতাদর্শ আলাদা। কেউ ওদের পছন্দ করে না। কানাডায় প্রচুর খালি জায়গা রয়েছে। উত্তরের দিকে খালি জায়গা দেখে খালিস্তানিদের পুঁতে দেওয়া হোক।’রুচি ওয়ালি নামে আর এক নেটিজেনের পোস্ট, ‘বেশিরভাগ তো কানাডার নাগরিক। এখানকার সরকার খালিস্তানিদের স্বাগত জানিয়েছে। ওরা ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার এআই১৮২ বিমানটি উড়িয়ে দিয়েছিল। ঘটনায় কানাডার বহু নাগরিকের মৃত্যু হয়। আজও তাঁরা ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। খালিস্তানিদের ভারতীয় বলা ঠিক নয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ