ফের বলিউডে কাজ করতে চলেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। হিন্দি রোমান্টিক কমেডি ঘরানার একটি ছবিতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, এই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে থাকছেন নায়িকা। অ্যাটলির ‘বেবি জন’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ছবিতে বরুণ ধাওয়ান, ওয়ামিকা গাব্বির মতো তারকাদের সঙ্গে কাজ করেছিলেন কীর্তি। ফের আরও একটি হিন্দি ছবিতে কাজ করার জল্পনা ছড়িয়েছিল বলি পাড়ায়। সেই ছবিতেই রণবীর মুখ্য চরিত্রে থাকবেন বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানাননি নির্মাতারা। শোনা যাচ্ছে, বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। কীর্তির কাছে চিত্রনাট্য এবং পাশাপাশি নিজের চরিত্রও গুরুত্বপূর্ণ। রণবীর ও কীর্তি ছাড়াও আরও এক নায়িকা ছবিতে থাকবেন বলে খবর। তিনি কে, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।



