Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

কিডনি ভালো রাখুন এই ৫ অভ্যাসে

আধুনিক দুনিয়ায় যে কয়েকটি অসুখ সাধারণ মানুষকে নাজেহাল করছে তার অন্যতম কিডনির অসুখ। কিডনির কাজ শরীরের দূষিত রেচনকে শরীরের বাইরে বের করা।

কিডনি ভালো রাখুন এই ৫ অভ্যাসে
  • ২৬ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

আজীবন কিডনি ভালো রাখতে চান? মেনে চলুন এই পরামর্শগুলো। 

Advertisement

আধুনিক দুনিয়ায় যে কয়েকটি অসুখ সাধারণ মানুষকে নাজেহাল করছে তার অন্যতম কিডনির অসুখ। কিডনির কাজ শরীরের দূষিত রেচনকে শরীরের বাইরে বের করা। কিডনি সেই কাজটি করতে অক্ষম হলে সেই রেচন জমে যাচ্ছে শরীরের অভ্যন্তরে। ফলে শরীরের অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকাল কম বয়সিরাও কিডনির অসুখে ভোগে। চিকিত্সকদের মতে, 
রোজের বেশ কিছু অভ্যাসে পরিবর্তন আনলে কিডনি ভাল থাকে। কী কী অভ্যাস আয়ত্তে আনতে হবে? জানালেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অরিন্দম বিশ্বাস। 

১) কিডনি ভালো রাখার সেরা উপায় পর্যাপ্ত জল খাওয়া। উচ্চতা, ওজন ও শরীরের অন্যান্য অসুখের কথা বিবেচনা করে চিকিৎসক বা পুষ্টিবিদের থেকে জেনে নিন দিনে কতটা জল আপনার প্রয়োজন। একজন সুস্থ ও পূর্ণবয়স্ক মানুষের আড়াই থেকে তিন লিটার জল খাওয়াই বাঞ্ছনীয়। গরমে এই জল খাওয়ার পরিমাণ আরও বাড়বে। কাঁচা জল ছাড়াও তালিকায় রাখুন ডালের জল, লস্যি, ডিটক্স ওয়াটার। 
২) অতিরিক্ত প্রোটিন খাওয়া কমান। একজন সুস্থ মানুষের ওজনের যত কেজি, তার ঠিক তত গ্রাম প্রোটিন একদিনে যথেষ্ট। কারও ৭০ কেজি ওজন হলে দৈনিক চাহিদা মেটাতে ৭০ গ্রাম প্রোটিন যথেষ্ট। 

৩) কাঁচা নুন বাদ দিন আজই। ছাড়তে হবে ফাস্ট ফুডের অভ্যাস। অতিরিক্ত তেল মশলা, নুন, গ্লুটেন শরীরে টক্সিন বাড়িয়ে তোলে। তিতলির পক্ষে বাড়তি টক্সিন নির্গত করা কঠিন হয়ে দাঁড়ায়। এতে কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয়। তাই দ্রুত বিকল হওয়ার ঝুঁকি থাকে। 
৪) পাতে কোনও না কোনও সবুজ শাক সব্জি রাখুন রোজ। বেরি জাতীয় ফল, কালো আঙুর, ডিমের সাদা অংশ যোগ করুন খাদ্যতালিকায়। 
৫) ডায়াবেটিসের রোগী হলে বছরে তিনবার ইউরিয়া ও  ক্রিয়েটিনিন পরীক্ষা করান। ডায়াবেটিস না থাকলে বছরে একবার এই পরীক্ষা করে কিডনির অবস্থা দেখে নিন। 

লিখছেন মনীষা মুখাপধ্যায়

সম্পর্কিত সংবাদ