নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হাসপাতালে ডাক্তারদের হুমকি, মারধরের অভিযোগে সমন করলেও মোহনপুর থানায় হাজির হলেন না বিজেপি নেতা কৌস্তভ বাগচী। তিনি পুলিসকে চিঠি দিয়ে সাতদিন সময় চেয়েছেন। চিঠিতে জানিয়েছেন, হাইকোর্টে তাঁর মামলা রয়েছে এবং রাজনৈতিক কর্মসূচি রয়েছে। পুলিস তাঁর চিঠি পেয়ে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছে। কৌস্তভের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে তাঁর বাড়ির কাছে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল। তৃণমূলের রাজ্য যুব সম্পাদক জয়দীপ দাস, সম্রাট তপাদার, পুরসভার চেয়ারম্যান উত্তম দাস প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্য, চিকিৎসকদের অপমানের প্রতিবাদ জানাচ্ছি।



