Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইউএপিএতে দোষী কাশ্মীরি নেত্রী

ইউএপিএ মামলায় দোষী সাব্যস্ত হলেন জম্মু ও কাশ্মীরের বিচ্ছন্নতাবাদী নেত্রী আসিয়া আন্দ্রাবি। ১৯৮৭ সালে দুখতারান-ই-মিল্লাত জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আসিয়া।

ইউএপিএতে দোষী কাশ্মীরি নেত্রী
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইউএপিএ মামলায় দোষী সাব্যস্ত হলেন জম্মু ও কাশ্মীরের বিচ্ছন্নতাবাদী নেত্রী আসিয়া আন্দ্রাবি। ১৯৮৭ সালে দুখতারান-ই-মিল্লাত জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আসিয়া। ২০১৮ সালে তাঁকে গ্রেপ্তার করেছিল এনআইএ। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-র ১৮ (ষড়যন্ত্রমূলক কাজকর্ম) এবং ৩৮ ধারায় (সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য হওয়া এবং কার্যকলাপে যুক্ত) অভিযোগ দায়ের করা হয়। সেই মামলাতেই এদিন তাঁকে  দোষী সাব্যস্ত করেন দিল্লির অতিরিক্ত দায়রা আদালতের বিচারক চন্দ্রজিৎ সিং। আগামী ১৭ জানুয়ারি তাঁর সাজা ঘোষণা হবে। 

Advertisement

এদিকে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে যুক্ত পাঁচজনের এনআইএ হেপাজতের মেয়াদ বাড়ল। তাদের মধ্যে আদিল আহমেদ রাঠার, শাহিদ সইদ এবং মুজ্জামিল গানাই পেশায় চিকিৎসক। অপর দু’জন মৌলবী ইরফান আহমেদ ওয়াগে এবং জসির বিলাল ওয়ানি। ১৬ জানুয়ারি পর্যন্ত হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে তাদের গ্রেপ্তার করেএনআইএ।  উল্লেখ্য, গত বছর নভেম্বরে লালকেল্লার কাছে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ১৫ জনের।

সম্পর্কিত সংবাদ