Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

নায়ক কপিল

শুধুমাত্র কমেডিয়ান নন। তিনি যে ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করতে পারন, ইতিমধ্যেই সে প্রমাণ দিয়েছেন কপিল শর্মা। ফের তিনি ফিরছেন অভিনয়ে।

নায়ক কপিল
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শুধুমাত্র কমেডিয়ান নন। তিনি যে ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করতে পারন, ইতিমধ্যেই সে প্রমাণ দিয়েছেন কপিল শর্মা। ফের তিনি ফিরছেন অভিনয়ে। ২০১৫-এ মুক্তি পেয়েছিল ‘কিস কিসকো প্যায়ার করু’। সেই ছবিরই সিক্যুয়েল নিয়ে এবার ময়দানে হাজির কপিল। ঈদের দিন মুক্তি পেল এই ছবির প্রথম লুক। বরের বেশে দেখা যাচ্ছে অভিনেতাকে। সঙ্গে কনেও রয়েছে। কিন্তু তার মুখ ওড়নায় ঢাকা। ফলে কপিলের সঙ্গে কোন অভিনেত্রীকে এই ছবিতে দেখা যাবে, তা স্পষ্ট নয়। প্রথম ছবিটি যাঁরা দেখেছিলেন, তাঁদের সিক্যুয়েল নিয়ে অবশ্যই আগ্রহ রয়েছে। তবে এই ছবি যে হাস্যরসে ভরপুর, তা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন নির্মাতারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ