গত কয়েক বছর জুহি চাওলাকে পর্দায় মিস করেন অনুরাগীরা। আড়ালে থাকলেও তাঁর সম্পত্তির পরিমাণ কিন্তু ক্রমবর্ধমান। সাম্প্রতিক একটি গবেষণায় তেমন তথ্যই প্রকাশ্যে এসেছে। সবচেয়ে ধনী ভারতীয় অভিনেত্রীর তকমা পেলেন জুহি। যদিও গোটা তালিকার শীর্ষে রয়েছেন শাহরুখ খান। সদ্য প্রকাশ্যে এসেছে ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’। এই তালিকার ‘ফার্স্ট বয়’ শাহরুখের সম্পত্তির পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন জুহি। অভিনেত্রীদের মধ্যে তিনিই প্রথম। নয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা একসময় সবচেয়ে বেশি পারিশ্রমিক নিতেন। তবে গত কয়েক বছর ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনে দেখা যাচ্ছে না তাঁকে। ওই তালিকা অনুযায়ী বর্তমানে নায়িকার ৭ হাজার ৭৯০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। হৃতিক রোশন, করণ জোহর, অমিতাভ বচ্চনের মতো তারকাদের পিছনে ফেলেছেন জুহি।



