Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

পোশাক বিতর্ক, সরল কৃতীর রাখির বিজ্ঞাপন

রাখিপূর্ণিমা উপলক্ষ্যে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনকে ঘিরে বিতর্কের সূত্রপাত। একাংশের অভিযোগ, বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতী শ্যাননের পোশাক উপযুক্ত নয়।

পোশাক বিতর্ক, সরল কৃতীর রাখির বিজ্ঞাপন
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাখিপূর্ণিমা উপলক্ষ্যে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনকে ঘিরে বিতর্কের সূত্রপাত। একাংশের অভিযোগ, বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতী শ্যাননের পোশাক উপযুক্ত নয়। রাখিবন্ধনের মতো পবিত্র উৎসবে এই ধরনের পোশাক মেনে নেওয়া যায় না। এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অপমান। সেই বিতর্কের আগুনে ঘি ঢালেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। সমালোচনার মুখে পড়ে শেষমেশ বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিল সংশ্লিষ্ট সংস্থা। এনিয়ে বুধবার সংস্থার তরফে একটি বিবৃতিও জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি সম্মান জানিয়েই সমস্ত মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়েছে।  এরপরই গেরুয়া শিবিরকে নিশানা করে ময়দানে নেমেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের কথায়, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে গিয়ে কাঁওয়ার যাত্রায় অশ্লীল নৃত্য চলছে। প্রকাশ্যে স্বল্পবসনা মহিলারা উদ্দাম নাচানাচি করছেন। তখন কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই ধরনের বিজ্ঞাপনেই লোকজনের আঁতে ঘা লেগেছে। সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, একজন মহিলা কী পরবেন, কী করবেন এবং কোথায় যাবেন, তা সম্পূর্ণভাবে তাঁর পছন্দের বিষয়। স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে মহিলাদের কটাক্ষ করা বন্ধ হোক। কৃতী অভিনীত বিজ্ঞাপনটি সামনে আসার পর সুর চড়ান সাংসদ কঙ্গনা রানাওয়াত। বিকিনি পরে ভাইকে রাখি বাঁধার প্রসঙ্গ তুলে কৃতীকে খোঁচা দেন তিনি। জবাব দেন কৃতীও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ