করিনা কাপুরের সঙ্গে আগেই কাজ করেছেন তিনি। এবার সইফ আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ। তিনি অর্থাৎ অভিনেতা জয়দীপ আহলওয়াত। আসন্ন ছবি ‘জুয়েল থিফ’-এ সইফ এবং জয়দীপের জুটি দেখবেন দর্শক। কাজের সুবাদে করিনা ও সইফের সঙ্গে নাকি কার্যত পারিবারিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে জয়দীপের। সদ্য এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘এখন ওদের আমি পরিবার বলতে পারি। দু’জনের কাজের ক্ষেত্রে একটা মিল রয়েছে। ওঁরা কেউই নিজের স্টারডমের প্রভাব বাকিদের উপর পড়তে দেন না।’ ‘জানে জান’-এ করিনার সঙ্গে কাজের সময় তাঁর ডেডিকেশনে মুগ্ধ ছিলেন জয়দীপ। এবার সইফের পরিশ্রম তাঁকে অবাক করেছে। দম্পতির সঙ্গে আলাদা ভাবে কাজ করে অভিনেতা হিসেবে অনেক কিছু শিখতে পেরেছেন বলেই দাবি করেছেন জয়দীপ।



