Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লা-মার্টিনিয়ারের সংস্কার কাজ নিয়ে যৌথ অনুসন্ধানের নির্দেশ

লা-মার্টিনিয়ার স্কুলের সংস্কার কাজ নিয়ে যৌথ অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি স্মিতা দাস দে-র গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চের নির্দেশ, লা-মার্টিনিয়ার স্কুলের বিল্ডিংটি হেরিটেজ নির্মাণ।

লা-মার্টিনিয়ারের সংস্কার কাজ নিয়ে যৌথ অনুসন্ধানের নির্দেশ
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লা-মার্টিনিয়ার স্কুলের সংস্কার কাজ নিয়ে যৌথ অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি স্মিতা দাস দে-র গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চের নির্দেশ, লা-মার্টিনিয়ার স্কুলের বিল্ডিংটি হেরিটেজ নির্মাণ। ফলে ওই নির্মাণের কোনও অংশে অবিলম্বে সংস্কার প্রয়োজন তা খতিয়ে দেখবে হেরিটেজ কমিশন, পুরসভা এবং স্কুল কর্তৃপক্ষের যৌথ প্রতিনিধি দল। ৫ জুন রিপোর্ট দিতে হবে ওই যৌথ দলকে। যৌথ দল মনে করলে সংস্কার কাজ করা যেতে পারে বলেও মন্তব্য করেছে ডিভিশন বেঞ্চ। এর আগে সংস্কার কাজে সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল স্কুল কর্তৃপক্ষ। এদিন মামলার শুনানিতে স্কুল কর্তৃপক্ষরে তরফে দাবি করা হয়, ইতিমধ্যেই ছাদের একাংশ ভেঙে পড়েছে। তাই অবিলম্বে সংস্কার কাজ করা প্রয়োজন। এরপরই যৌথ অনুসন্ধানের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এর আগে সিঙ্গল বেঞ্চের বিচারপতি গৌরাঙ্গ কান্তের নির্দেশ ছিল, সংস্কারের কাজ করতে গেলে হেরিটেজ কমিশনের অনুমোদন নিতে হবে। মামলার পরবর্তী শুনানি ৫ জুন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ