সংবাদদাতা, কালিয়াগঞ্জ: গ্রামের চিকিৎসা পরিষেবা উন্নত করতে হাতুড়েদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী স্বাস্থ্যদপ্তর। আগামী সোমবার ৫০ জন হাতুড়েকে নির্বাচনের পর তাঁদের কালিয়াগঞ্জ স্টেট জেনারের হাসপাতালে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। ফেব্রুয়ারি মাসে ২৫ দিনের প্রশিক্ষণ হবে।
Advertisement
হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক জানান, হেমতাবাদ ব্লকে ২০৬ জন হাতুড়ে রয়েছেন। তার মধ্যে বয়স, শিক্ষাগত যোগ্যতা, চিকিৎসা কেন্দ্র থেকে দূরত্ব অনুযায়ী ৫০ জনকে বাছাই করা হবে। তারপর তাঁদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ২৫ দিনের প্রশিক্ষণে পাঠানো হবে।
গ্রামের অনেকেই হাতুড়েদের কাছে চিকিৎসা করাতে আসেন। হাতুড়েদের ভুল চিকিৎসায় মৃত্যুও হয় বলে অভিযোগ। অনেক সময় দেখা যায়, হাতুড়েদের কাছে চিকিত্সার পর রোগীকে আবার হাসপাতালে পাঠাতে হয়। তখন রোগ আরও জটিল হয়ে যায়। পরিকাঠামো না থাকলেও হাতুড়েরা নিজের দোকান কিংবা কেন্দ্রে রেখে চিকিৎসা করেন। হাতুড়েদের তাই আরও প্রশিক্ষিত করে তুলতে এবং গ্রামীণ চিকিত্সা ব্যবস্থা আরও উন্নত পদক্ষেপ করছে স্বাস্থ্যদপ্তর। দপ্তরের এই উদ্যোগে খুশি হেমতাবাদের হাতুড়ে মফিজুল রহমান। বলেন, সরকারিভাবে এই প্রশিক্ষণের ব্যবস্থা করায় আমরা খুশি। আমরাও গ্রামের মানুষকে চিকিৎসা পরিষেবা দিই। আমার বিশ্বাস, হাতুড়েরা প্রশিক্ষণ নিয়ে আরও ভালো চিকিৎসা পরিষেবা দেবেন।