Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

টাটার চরিত্রে জিম?

জিম সরাভ যদি পর্দায় রতন টাটার চরিত্রে অভিনয় করেন? দর্শক হিসেবে আপনার পছন্দ এই কাস্টিং?

টাটার চরিত্রে জিম?
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জিম সরাভ যদি পর্দায় রতন টাটার চরিত্রে অভিনয় করেন? দর্শক হিসেবে আপনার পছন্দ এই কাস্টিং? ২০২৪-এ রতন টাটার প্রয়াণের পর তাঁর বায়োপিক তৈরির কথা শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রিতে। রতনের যুবা বয়সের চরিত্রে নাকি জিমকে কাস্ট করার কথা ভেবেছেন নির্মাতারা। সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে জিমকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘এই সুযোগ পেলে সত্যিই দারুণ হবে। আমি ওঁর তরুণ বয়সের ছবি দেখেছি। আমাদের সাদৃশ্য রয়েছে, কিন্তু তা স্পষ্ট নয়। তবে এই ধরনের অফার এলে আমার অভিনয় করতে ভালোই লাগবে।’ জিমের বক্তব্য থেকে স্পষ্ট, এখনও এই ধরনের অফার তাঁর কাছে আসেনি। তবে অভিনেতার নিজেরও আগ্রহ রয়েছে। দর্শকের বড় অংশও তাঁকে এই চরিত্রে দেখতে চান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ