Bartaman Logo
১০ জুন, ২০২৬

এলাহাবাদে ভাঙের নেশা কাটাতে এক সপ্তাহ লাগবে, মজার ছলে মন্তব্য প্রধান বিচারপতির

‘এলাহাবাদে ভাঙের নেশা কাটাতে এক সপ্তাহ তো লাগবেই।’ মজার ছলে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুরেশ দেবী বনাম এলাহাবাদ হাইকোর্ট মামলার শুনানির দিন ঠিক করছিলেন প্রধান বিচারপতি।

এলাহাবাদে ভাঙের নেশা কাটাতে এক সপ্তাহ লাগবে, মজার ছলে মন্তব্য প্রধান বিচারপতির
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘এলাহাবাদে ভাঙের নেশা কাটাতে এক সপ্তাহ তো লাগবেই।’ মজার ছলে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুরেশ দেবী বনাম এলাহাবাদ হাইকোর্ট মামলার শুনানির দিন ঠিক করছিলেন প্রধান বিচারপতি। প্রথমে তিনি বলেন, হোলির ছুটির পরে মামলার শুনানি হোক। তারপরেই শুনানির তারিখ আরও এক সপ্তাহ পিছিয়ে দেন তিনি। তখনই মজার ছলে এলাহাবাদে রঙের উৎসবে ভাঙ খাওয়া নিয়ে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। 

Advertisement

প্রধান বিচারপতির এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। বিচারপতির প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকেই। রেডিও বক্সি নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘ভগবানকে ধন্যবাদ। এমন একজন প্রধান বিচারপতিকে পেয়েছি। তিনি বাস্তব কারণ দেখতে পান। আশা করি আগামী দশজন প্রধান বিচারপতি তাঁর পদাঙ্ক অনুসরণ করবেন।’ অন্য একজন আবার মনে করিয়ে দিয়েছেন, ভারতীয় আইন অনুযায়ী ভাঙ কোনও নিষিদ্ধ মাদক নয়। প্রধান বিচারপতির রসবোধের প্রশংসা করে অন্য একজন লিখেছেন, ‘সন্দেহ নেই উনি একজন দক্ষ বিচারপতি। এই ধরনের পেশায় এমন রসবোধ খুবই বিরল।’ তবে নেটপাড়ার কেউ কেউ প্রধান বিচারপতির এই মন্তব্য করা উচিত হয়নি বলেও মনে করছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ