Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইপিএল বেটিং চক্রের পান্ডা ধৃত

শুক্রবার রাতে কল্যাণী থানার ভুট্টাবাজার এলাকা থেকে আইপিএল-এর বেটিং চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিস।

আইপিএল বেটিং চক্রের পান্ডা ধৃত
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: শুক্রবার রাতে কল্যাণী থানার ভুট্টাবাজার এলাকা থেকে আইপিএল-এর বেটিং চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম সিকান্দর মাহাত। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ও বেশ কিছু টাকা। গত সোমবার এই বেটিং চক্রের চারজনকে কল্যাণী থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের জেরা করেই এই পান্ডার হদিশ পায় পুলিস। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে কল্যাণী থানার পুলিস জানিয়েছে, আইপিএলে বেটিং বন্ধ করার জন্য এই ধরনের অভিযান চলবে। শনিবার পুলিসের গাড়িতে ওঠার সময় ধৃত জানান, আগে তিনি বেটিং চক্র চালাতেন। তবে এখন কিছু করেন না। তাঁকে ফাঁসানো হয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন বেটিং অ্যাপের রমরমা বহুগুণ বেড়ে যায় আইপিএলের সময়। মাঠের খেলা এবং টিভি বা মোবাইলে সেই খেলার সরাসরি সম্প্রচারের মধ্যে ব্যবধান থাকে মাত্র ৩০ সেকেন্ডের। অভিযোগ, সেই অল্প সময়কেই হাতিয়ার করে বেটিং চক্র। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ