‘বৈঠক’ এক অনন্য উদ্যোগের নাম। সম্প্রতি চর্চা গোষ্ঠী ও ডোভার লেন কনফারেন্স ও ডোভার লেন আকাদেমি আয়োজিত ‘বৈঠক’-এ স্মরণ করা হল কিংবদন্তি বেহালা শিল্পী পণ্ডিত ভি জি যোগ -এর ঘরানা ও পরম্পরাকে। উদ্যোগে, ভিজি যোগ ফাউন্ডেশন। সান্ধ্য আয়োজনে ‘ভিজি যোগ স্টাইল’ বাজিয়ে শোনান বেহালা শিল্পী তথা প্রয়াত কিংবদন্তির সুযোগ্য শিষ্য বিশ্বজিৎ রায়চৌধুরী। বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত সমর সাহা বলেন, ‘এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যোগ সাহেবকে স্মরণে রেখে পণ্ডিতজির বেহালাবাদন শৈলী বাঁচিয়ে রাখা।’ সমর জানান, এই ফাউন্ডেশনের শিক্ষার্থীদের যোগ ঘরানাতেই শিক্ষা গ্রহণ করতে হবে। এটি ছিল চর্চা গোষ্ঠীর তৃতীয় প্রয়াস।



