Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিল্প সেতু: এবার নির্মাণকারী সংস্থা চূড়ান্ত করল নবান্ন

শিল্প সেতু নির্মাণের দিকে আরও এক ধাপ এগল নবান্ন। চূড়ান্ত হল নির্মাণকারী সংস্থা। নতুন মাঝেরহাট (জয় হিন্দ সেতু) ব্রিজের নির্মাণকারী সংস্থা এস পি সিঙ্গলা গ্রুপই দামোদর নদীর উপর শিল্প সেতু গড়ার দায়িত্ব পেয়েছে। বৃহস্পতিবার শেষ হয়েছে দরপত্র ডেকে নির্মাণকারী সংস্থা চূড়ান্ত করার প্রক্রিয়া।

শিল্প সেতু: এবার নির্মাণকারী সংস্থা চূড়ান্ত করল নবান্ন
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্প সেতু নির্মাণের দিকে আরও এক ধাপ এগল নবান্ন। চূড়ান্ত হল নির্মাণকারী সংস্থা। নতুন মাঝেরহাট (জয় হিন্দ সেতু) ব্রিজের নির্মাণকারী সংস্থা এস পি সিঙ্গলা গ্রুপই দামোদর নদীর উপর শিল্প সেতু গড়ার দায়িত্ব পেয়েছে। বৃহস্পতিবার শেষ হয়েছে দরপত্র ডেকে নির্মাণকারী সংস্থা চূড়ান্ত করার প্রক্রিয়া।

Advertisement

নবান্ন সূত্রে খবর, ৩১১ কোটি ৭৭ লক্ষ টাকা খরচে গড়ে তোলা হবে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সেতু। বর্ধমান-আরামবাগ সংযোগকারী কৃষক সেতু জরাজীর্ণ হয়ে পড়ায় এই নতুন সেতু গড়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। কৃষক সেতুর একেবারে পাশেই গড়ে উঠবে নতুন সেতুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির নাম দিয়েছেন শিল্প সেতু। নির্মাণকারী সংস্থা চূড়ান্ত হয়ে যাওয়ার পর নিয়ম অনুযায়ী একটি কনসালটেন্সি এজেন্সি নিযুক্ত করার প্রয়োজন পড়ে। এবার এই সংস্থা নিযুক্ত করতে দরপত্র ডাকা হচ্ছে। এই সংস্থার কাজ হবে সেতুর নকশা যাচাই এবং সার্বিকভাবে নির্মাণকাজের অগ্রগতির উপর নজর রাখা। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই সেতু নির্মাণের ওয়ার্ক অর্ডার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে অর্থদপ্তরের ছাড়পত্রও জরুরি। তা পাওয়ার জন্য রাজ্য পূর্তদপ্তর প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলেই খবর। শিল্প সেতু তৈরি হলে বর্ধমান, হুগলি ছাড়াও বাঁকুড়া, দুই মেদিনীপুরের বহু বাসিন্দা উপকৃত হবেন।

সম্পর্কিত সংবাদ