Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জর্জিয়া সীমান্তে ভারতীয় পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার, ঠান্ডায় বসিয়ে রাখা হল ৫ ঘণ্টা

জর্জিয়া সীমান্তে চরম হেনস্তার শিকার একদল ভারতীয় পর্যটক। বৈধ ভিসা থাকা সত্ত্বেও আর্মেনিয়া থেকে জর্জিয়া ঢোকার সময় বিপাকে পড়েন তাঁরা।

জর্জিয়া সীমান্তে ভারতীয় পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার, ঠান্ডায় বসিয়ে রাখা হল ৫ ঘণ্টা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

ইয়েরেভান: জর্জিয়া সীমান্তে চরম হেনস্তার শিকার একদল ভারতীয় পর্যটক। বৈধ ভিসা থাকা সত্ত্বেও আর্মেনিয়া থেকে জর্জিয়া ঢোকার সময় বিপাকে পড়েন তাঁরা। সাদাখলো সীমান্তে পাঁচ ঘণ্টার বেশি কনকনে ঠান্ডার মধ্যে বসিয়ে রাখা হয় ৫৬ জন ভারতীয়কে। শুধু তাই নয়, এই দীর্ঘ সময় তাঁদের জল বা খাবার দেওয়া হয়নি। এমনকী শৌচালয়ে যাওয়ার অনুমতি পর্যন্ত দেননি জর্জিয়ার অভিবাসন কর্মীরা। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ধ্রুবী প্যাটেল নামে এক ভারতীয় পর্যটক। ওই তরুণী ভিডিও পোস্ট করে জানিয়েছেন, তাঁদের সকলের কাছে বৈধ ই-ভিসা ছিল। এছাড়া অন্যান্য নথিও ছিল। তারপরও জানানো হয় তাঁদের ভিসা অবৈধ। কোনওভাবেই সেদেশে প্রবেশের অনুমতি দিচ্ছিলেন না জর্জিয়ার আধিকারিকরা। খোলা আকাশের নীচে হাড়কাঁপানো ঠান্ডায় পাঁচ ঘণ্টার বেশি সময় বসিয়ে রাখা হয় তাঁদের। এসময় কোনও খাবার ও শৌচালয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হয়নি। রীতিমতো অপরাধীর মতো ব্যবহার করা হয় ভারতীয়দের সঙ্গে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ধ্রুবী। তিনি লিখেছেন, ভারতীয়দের সঙ্গে জর্জিয়া কর্তৃপক্ষের এমন আচরণ লজ্জাজনক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ