Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লিতে মৃত্যু ইসলামিক স্টেটের ভারতীয় প্রধানের

সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যু হল কুখ্যাত জঙ্গি সাকিব নাচেনের। ৫৭ বছর বয়সি সাকিব ছিল ইসলামিক স্টেটের ভারতীয় শাখার প্রধান।

দিল্লিতে মৃত্যু ইসলামিক স্টেটের ভারতীয় প্রধানের
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যু হল কুখ্যাত জঙ্গি সাকিব নাচেনের। ৫৭ বছর বয়সি সাকিব ছিল ইসলামিক স্টেটের ভারতীয় শাখার প্রধান। নিষিদ্ধ জঙ্গিসংগঠন স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ারও (সিমি) গুরুত্বপূর্ণ পদাধিকারী ছিল সে। মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণে অভিযুক্ত ছিল সাকিব। তার বিরুদ্ধে রয়েছে একাধিক দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ। দিল্লি ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ইসলামিক স্টেটের জঙ্গি মডিউল তৈরির অভিযোগে ২০২৩ সালে সাকিবকে গ্রেপ্তার করে এনআইএ। তারপর থেকেই তিহার জেলে ছিল এই জঙ্গিনেতা। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় সফদরজঙ্গ হাসপাতালে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ