Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারত ফের হামলা চালাতে পারে, আশঙ্কা ইমরানের

ভারত যে প্রত্যাঘাত করতে পারে, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য সতর্ক করে দিয়েছিলেন তিনি। এমনটাই দাবি ইমরানের বোন আলিমা খানের।

ভারত ফের হামলা চালাতে পারে, আশঙ্কা ইমরানের
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ভারত যে প্রত্যাঘাত করতে পারে, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য সতর্ক করে দিয়েছিলেন তিনি। এমনটাই দাবি ইমরানের বোন আলিমা খানের। আদিয়ালা জেলে বন্দি ইমরানের সঙ্গে বুধবার দেখা করেন আলিমা। এরপর সাংবাদিকদের আলিমা বলেন, ‘ইমরানের আশঙ্কা ভারতের প্রধানমন্ত্রী মোদি এবার পাকিস্তানকে অর্থনৈতিকভাবে হেনস্তা করবেন। নয়তো পাকিস্তানের বিরুদ্ধে চোরাগোপ্তা আক্রমণ চালাবেন তিনি।’ তবে ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যেভাবে পাক সেনা এবং সাধারণ নাগরিক লড়াই চালিয়েছে, তার প্রশংসা করছেন ইমরান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান নাকি বলেন, ‘অনলাইন লড়াইয়ে আমরা জয়ী হয়েছি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ