Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্ষমতা থাকলে বিজেপি রুখে দেখাক, তোপ অভিষেকেরও

‘ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে দেব। ক্ষমতা থাকলে তৃণমূলকে আটকে দেখাও।’—আগ্রাসনের চরম সীমায় পৌঁছে গেরুয়া শিবিরের উদ্দেশে এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ক্ষমতা থাকলে বিজেপি রুখে  দেখাক, তোপ অভিষেকেরও
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে দেব। ক্ষমতা থাকলে তৃণমূলকে আটকে দেখাও।’—আগ্রাসনের চরম সীমায় পৌঁছে গেরুয়া শিবিরের উদ্দেশে এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ধর্মতলার মেয়ো রোডের সমাবেশে তরুণ প্রজন্মের প্রতিনিধি স্বরূপ হাজির ছিলেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের লাখো ছাত্রছাত্রী। তারুণ্যের উচ্ছ্বাস, আর উদ্দীপনাকে পাথেয় করে ওই মঞ্চেই তৃণমূল সেনাপতি বার্তা দিলেন ২০২৬ সালের ভোটযুদ্ধের। বললেন, ‘যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আগামী বছর হবে জয়ধ্বনি। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হবে।’ আর এখানেই মোদি-শাহের দলকে তোপ দেগে তাঁর ভবিষ্যদ্বাণী, ‘বিজেপি আগে ৫০টা আসন পার করে দেখাক।’ কেন এই আত্মবিশ্বাস, তার যুক্তিও দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেছেন, ‘২০১১ সালে তৃণমূল যখন বাংলায় ক্ষমতায় এল, তখন জিতেছিল ১৮৪টি আসন। ২০১৬ সালে ২১১টি, আর ২০২১’এর বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হয় ২১৫টি আসন পেয়ে। ফলে প্রত্যেকটি নির্বাচনেই তৃণমূলের প্রতি বাংলার মানুষের আস্থা বেড়েছে। এবার বিধানসভা নির্বাচনে তা আরও বাড়তে চলেছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাবে বলছে, তাদের আমার চ্যালেঞ্জ, আমাদের নেত্রীর সঙ্গে পরে লড়াই কোরো। আপাতত তৃণমূল ছাত্র-যুবর বিরুদ্ধে ময়দানে নামো। বিজেপি-সিপিএম একজোট হলেও তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের কাছে ১০–০ গোলে হারবে।’

Advertisement

এসআইআর বিতর্ক নিয়েও কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করেছেন অভিষেক। বলেন, ‘আগে মানুষ ভোট দিয়ে সরকার বাছাই করত। এখন স্থায়িত্বের জন্য কেন্দ্রের সরকার ভোটার বাছাই করছে। বাংলায় ১০ জনের ভোটাধিকার যদি কেড়ে নেওয়া হয়, ১০ লক্ষ মানুষকে নিয়ে দিল্লির রাজপথ দখল করব।’ এখানেই শেষ নয়। এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো নিয়ে বিজেপিকে অভিষেকের তোপ, ‘যতবার ওরা ইডি-সিবিআই পাঠিয়েছে, আমাদের নেতাদের লড়াইয়ের সংকল্প আরও দৃঢ় হয়েছে। আমরা ইস্পাত। যতবার পোড়াবে, ততই শক্ত হব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ