Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলাম: করুণ

একেই বলে কামব্যাক। বয়স ৩৩। তাতে কী-ই বা আসে যায়! দীর্ঘ ৮ বছর পর জাতীয় দলে করুণ নায়ারের প্রত্যাবর্তন সত্যিই অবিশ্বাস্য। হার মানায় সিনেমাকেও।

জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলাম: করুণ
  • ২৬ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

জয়পুর: একেই বলে কামব্যাক। বয়স ৩৩। তাতে কী-ই বা আসে যায়! দীর্ঘ ৮ বছর পর জাতীয় দলে করুণ নায়ারের প্রত্যাবর্তন সত্যিই অবিশ্বাস্য। হার মানায় সিনেমাকেও। ২০১৬ সালের ডিসেম্বরে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। চেন্নাইতে রশিদ, ব্রডদের ছাতু করে ত্রিশতরান হাঁকান করুণ। বীরেন্দ্র সেওয়াগের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই কৃতিত্ব করুণের। অথচ এক বছর না পেরতেই ছন্দপতন। ক্রমাগত ব্যর্থতায় রান নেই করুণের ব্যাটে। অস্ট্রেলিয়া সিরিজে দল থেকেই বাদ পড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ভুলতে বসেছিল করুণকে। কিন্তু এত সহজে হার মানার পাত্র নন ভারতীয় ব্যাটার। সব সমালোচনা মুখ বুজে সহ্য করে পারফরম্যান্সেই জবাব দিয়েছেন তিনি। শেষপর্যন্ত আসন্ন ইংল্যান্ড সফরে করুণকে ডাকতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। অবসর নিয়েছেন রোহিত ও বিরাট। সিমিং উইকেটে অভিজ্ঞ ব্যাটার প্রয়োজন। অতএব করুণকে ফেরাও। ঠিক এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন ভারতীয় ব্যাটার। তাঁর মন্তব্য, ‘অসাধারণ অনুভূতি। এই ডাকের অপেক্ষাতেই ছিলাম।’

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলের পাশে ঘরোয়া ক্রিকেটকে অনেকেই পাত্তা দিতে নারাজ। কিন্তু লাল বলের ক্রিকেট সত্যিই অ্যাসিড টেস্ট। আর সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাস করুণ। বিদর্ভের রনজি জয়ে বড় কৃতিত্ব তাঁর। ৯ ম্যাচে চারটি শতরান সহ সংগ্রহ ৮৬৩ রান। বিজয় হাজারে ট্রফিতে ৭৭৯ রান করেছেন তিনি। হতাশার পাঞ্চে ক্ষতবিক্ষত হয়েও লড়াইয়ের রিংয়ে ফিরে আসার নামই করুণ নায়ার।

Advertisement
সম্পর্কিত সংবাদ