Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২৮ হাত কালীপুজো উপলক্ষ্যে মেলা

২৮ হাত কালীপুজো উপলক্ষ্যে মেলা
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: বংশীহারির কুশকারীতে ২৮ হাত কালী ও ৩২ হাত শিবের পুজো ২৯ বছরে পড়ল। এই পুজো উপলক্ষ্যে শুরু হয়েছে ১৫ দিনের  মেলা। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের কুশকারী এলাকায় এই পুজোয় মেতেছেন স্থানীয়রা। কালী পুজোয় ভক্তদের ঢল নেমেছে। বিশাল কালী প্রতিমার সামনে চলছে সেলফি নেওয়ার হিড়িক। স্থানীয়রা জানান, তিরিশ বছর আগে এলাকার নারায়ণ দেবনাথ স্বপ্নাদেশ পেয়ে ২৮ হাত কালীপুজো শুরু করেন। এখন কুশকারী, গোবিন্দপুর, হঠাৎপাড়া, কল্যাণী ও খানপুরের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই পুজোতে অংশ নেন। জেলার বাইরেও এই পুজো ও মেলার সুনাম ছড়িয়েছে। হরিরামপুর-ধুমসাদিঘি রাজ্য সড়কের পাশেই এই বিশাল কালীর পুজো হয়। বসে মেলা। মেলাকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে বংশীহারি থানার পুলিস। পুজো কমিটির সম্পাদক পরিমল বর্মন বলেন, আমরা ২৯ বছর ধরে এই পুজো করছি। শিবরাত্রির পরে অমাবস্যা তিথিতে আমরা ২৮ হাত কালী ও ৩২ হাত শিবের পুজো করে থাকি। এলাকাবাসীর কাছে এই কালী  পুজো মিলন মেলায় পরিণত হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ