Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জামাইষষ্ঠীতে বাপের বাড়ি এসে আত্মঘাতী গৃহবধূ, তদন্তে পুলিস

জামাইষষ্ঠীতে বাপের বাড়ি এসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে আজ, সোমবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে লতিবপুরে।

জামাইষষ্ঠীতে বাপের বাড়ি এসে আত্মঘাতী গৃহবধূ, তদন্তে পুলিস
  • ২ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: জামাইষষ্ঠীতে বাপের বাড়ি এসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে আজ, সোমবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে লতিবপুরে। পুলিস জানিয়েছে, মৃতার নাম প্রীতি বাগ মজুমদার (২৫)। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মাস ছয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক মজুমদারের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই ব্যক্তির বাড়ি উলুবেড়িয়া বাগাণ্ডায়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর ঋত্বিকবাবুর সঙ্গেই তাঁর বিয়ে হয়। মৃতার মা পুতুল বাগের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা বিষয়ে শ্বশুরবাড়ির লোকজন প্রীতিকে নির্যাতন করত। সেই নির্যাতন সহ্য করতে না পেরেই মেয়ে আত্মঘাতী হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ