Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সমাপ্তি অনুষ্ঠানে সেনাকে সম্মান

আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ উদ্যোগ বিসিসিআইয়ের। মেগা ম্যাচের আগে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানানো হবে। তাই আগামী ৩ জুন মোতেরা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিন সেনা বিভাগের প্রধান।

সমাপ্তি অনুষ্ঠানে সেনাকে সম্মান
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ উদ্যোগ বিসিসিআইয়ের। মেগা ম্যাচের আগে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানানো হবে। তাই আগামী ৩ জুন মোতেরা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিন সেনা বিভাগের প্রধান। সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ মিশনে সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। তাঁদের বীরত্বকে শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই বোর্ডের এমন উদ্যোগ। বিসিসিআইয়ের সচিব দেবজিত্ সাইকিয়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘আইপিএল ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন করা হবে। ভারতীয় সেনার বীরত্ব ও আত্মত্যাগকে আমরা স্যালুট জানাতে চাই। ক্রিকেট আমাদের দেশের প্যাশন। কিন্তু দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তার চেয়ে বড় কিছুই নেই। সেজন্যই তিন সেনাবিভাগে প্রধানকে আমন্ত্রণ জানানো হবে।’ উল্লেখ্য, চিফ অব আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদি, নাভাল চিফ দীনেশ কে ত্রিপাঠি এবং চিফ অব এয়ার স্টাফ অমরপ্রীত সিং মঙ্গলবার মোতেরায় উপস্থিত থাকবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ