Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মাত্র চার বলে জয়ী হংকং চায়না

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত পঞ্চাশ ওভারের অনূর্ধ্ব-১৬ ইস্ট জোন কাপে ঘটল আজব ঘটনা। মালদ্বীপের বিরুদ্ধে রান তাড়া করে জিততে হংকং চায়না’র লাগল মাত্র ৪টি বৈধ ডেলিভারি।

মাত্র চার বলে জয়ী হংকং চায়না
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০

কুয়ালালামপুর: এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত পঞ্চাশ ওভারের অনূর্ধ্ব-১৬ ইস্ট জোন কাপে ঘটল আজব ঘটনা। মালদ্বীপের বিরুদ্ধে রান তাড়া করে জিততে হংকং চায়না’র লাগল মাত্র ৪টি বৈধ ডেলিভারি। মালয়েশিয়ার বাঙ্গির ওয়াইএসডি ইউকেএস ওভাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মালদ্বীপের ইনিংসে দাঁড়ি পড়ে মাত্র ১৬.৫ ওভারে। তারা তোলে ২০ রান। সর্বাধিক ৬ করেন ক্যাপ্টেন হুসেন। হংকং চায়নার হয়ে আর্যব খাদেরিয়া ৪টি উইকেট নেন। ২১ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছয় হংকং চায়না। শ্রে নীলেশকুমারই দু’টি ছক্কা ও দু’টি চার মেরে জেতান।

Advertisement
সম্পর্কিত সংবাদ