Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৪৪ হাজারের বেশি পরীক্ষার্থী বসবে উচ্চ মাধ্যমিকে, সতর্ক প্রশাসন

৪৪ হাজারের বেশি পরীক্ষার্থী বসবে উচ্চ মাধ্যমিকে, সতর্ক প্রশাসন
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, সোমবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এবারে ৪৪ হাজার ২৭৫ জন পরীক্ষা দিতে চলেছে। গতবারের চেয়ে প্রায় ২০ হাজার কম। তবে এবারও ছাত্রীদের (২৪,২৫৮) সংখ্যা পিছনে ফেলে দিয়েছে ছাত্রদের (২০,০১৭)। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা যাতে না হয়, তার জন্য প্রশাসন থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। ফেরিঘাটে পর্যাপ্ত নৌকা-ভেসেল যেমন থাকবে, তেমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বাস, অটোর ব্যবস্থাও করা হয়েছে। যদিও নদীমাতৃক এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে কিছুটা চিন্তা থাকছে। মাধ্যমিকের মতো এবারও মৌসুনি দ্বীপের অনেক পড়ুয়াই এক-দু’দিন আগেই নামখানা, ফ্রেজারগঞ্জে নিজেদের আত্মীয়ের বাড়ি চলে এসেছে। রাস্তাঘাট যানজটমুক্ত রাখতে পুলিস প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে থাকছে পুলিস সহায়তা ক্যাম্প। টহলদারি গাড়িও থাকছে। তবে এই জেলায় কোনও স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র বা এলাকা নেই। তবুও কোথাও কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ