Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

১৫ হাজার ফুট উচ্চতায় হারিয়ে যাওয়া পর্যটককে পথ দেখাল ‘দেবদূত’ সারমেয়

মহাভারতে রয়েছে স্বর্গে যাওয়ার সময় যুধিষ্টিরের সঙ্গী হয়েছিল একটি সারমেয়। এবার বাস্তবেও অনেকটা সেরকমই ঘটল। তবে সঙ্গী নয় এক্ষেত্রে ‘দেবদূত’-এর ভূমিকাই পালন করল সারমেয়টি।

১৫ হাজার ফুট উচ্চতায় হারিয়ে যাওয়া পর্যটককে পথ দেখাল ‘দেবদূত’ সারমেয়
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
লিমা, ২০ নভেম্বর: মহাভারতে রয়েছে স্বর্গে যাওয়ার সময় যুধিষ্টিরের সঙ্গী হয়েছিল একটি সারমেয়। এবার বাস্তবেও অনেকটা সেরকমই ঘটল। তবে সঙ্গী নয় এক্ষেত্রে ‘দেবদূত’-এর ভূমিকাই পালন করল সারমেয়টি। ট্রেকিংয়ে গিয়ে পাহাড়ের ১৫ হাজার ফুট উচ্চতায় পথভ্রষ্ট ও দল থেকে বিচ্ছিন্ন ব্রিটিশ পর্যটককে পথ দেখিয়ে নিজের দলের কাছে ফিরিয়ে দেওয়ার মত গুরুদায়িত্ব পালন করল সে। ঘটনাটি ঘটে ২০২২ সালে পেরুতে। তবে সম্প্রতি এই বিষয়ক একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। জানা গিয়েছে, পেরুর  হুয়ারাজের বিখ্যাত সান্তা ক্রুজ ট্রেইল ট্রেক করার সময় পথ হারিয়ে ফেলেন ব্রিটিশ হাইকার এল গুয়েরো ইঙ্গলেস। ঘন তুষার ও কুয়াশায় ঘেরা পাহাড়টির ১৫,০০০ ফুট উচ্চতায় হঠাৎই তিনি নিজেকে তাঁর দল থেকে বিচ্ছিন্ন অবস্থায় আবিষ্কার করেন। কোনও উপায় না পেয়ে হতাশও হয়ে পড়েছিলেন। আর ঠিক তখনই আগমন ঘটে দেবদূতরূপী ওই সারমেয়টির। তিনি দেখেন সারমেয়টি তাঁর দিকে এগিয়ে আসছে। হয়ত সে বুঝতে পেরেছিল যে ইঙ্গলেস পথ হারিয়েছে। এই অবস্থায় ওই সারমেয়টিকে অনুসরণ করা ছাড়া অন্য কোনও উপায় নেই বুঝে তার পিছনেই যেতে থাকলেন ইঙ্গলেস। কিন্তু অবাক কাণ্ড এভাবেই তিনি হঠাৎ করেই পৌঁছে গেলেন পুন্তা ইউনিয়ন পাসের একটি সাইনবোর্ডের কাছে। শুধু তাই নয়, ইঙ্গলেসের দাবি অনুযায়ী সারমেয়টি তাঁকে দলের কাছে পৌঁছে দিতেও সাহায্য করে। ভিডিওর সঙ্গে পুরো ঘটনাটি নিজেই শেয়ার করেন ইঙ্গলেস। যা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। মর্মস্পর্শী এই ভিডিওটি ইতিমধ্যেই ৭০ লক্ষ বার দেখা হয়েছে বলেও জানা যাচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ