Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুকুলের বিধায়ক পদ খারিজ হাইকোর্টে

মুকুল রায়ের বিধায়কপদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে মুকুল রায় সম্পর্কে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নেওয়া সিদ্ধান্তও বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

মুকুলের বিধায়ক পদ খারিজ হাইকোর্টে
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুকুল রায়ের বিধায়কপদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে মুকুল রায় সম্পর্কে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নেওয়া সিদ্ধান্তও বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 

Advertisement

২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হন মুকুল। পরে তিনি তৃণমূলে যোগ দেন। তবে বিধায়ক পদে ইস্তফা দেননি। ফলে মুকুল খাতায়কলমে বিজেপি বিধায়কই ছিলেন। স্পিকারের কাছে এই বিষয়ে অভিযোগ জানায় বিজেপি। তখন স্পিকার জানান যে, মুকুল বিজেপিতেই আছেন। তাই তাঁর পদ খারিজ করা যাবে না। এমনকি, তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানও করা হয়েছিল। 
দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিরুদ্ধে মামলা হয়েছিল হাইকোর্টে। পাশাপাশি তাঁর পিএসি চেয়ারম্যান পদ নিয়ে উচ্চ আদালতে আরও একটি মামলা হয়। মামলা দুটির শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়কপদ খারিজ করল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বেঞ্চ। 
এই ঘটনায় কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনটি খালি হয়ে গেল। তবে ওই আসনে এই মুহূর্তে নতুন করে উপনির্বাচনের সম্ভাবনা নেই। কারণ, রা঩জ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন আসন্ন। এদিকে, অধ্যক্ষ জানিয়েছেন, ‘বিধানসভায় সর্বোচ্চ কর্তা হলেন স্পিকার। এখন আদালত যে রায় দিয়েছে, সেটা আমি আগে খুঁটিয়ে দেখব এবং আইনজীবীদের পরামর্শ নেব। সিদ্ধান্ত গ্রহণ করব তারপর।’

Advertisement
সম্পর্কিত সংবাদ