Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জে হেরোইন পাচারকারী গ্রেপ্তার

শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক হেরোইন পাচারকারীকে গ্রেপ্তার করল কালীগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম সাহিদুল শেখ। সে হাটগোবিন্দপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

কালীগঞ্জে হেরোইন পাচারকারী গ্রেপ্তার
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক হেরোইন পাচারকারীকে গ্রেপ্তার করল কালীগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম সাহিদুল শেখ। সে হাটগোবিন্দপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। 

Advertisement

জাতীয় সড়ক সংলগ্ন হাটগোবিন্দপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত সাহিদুলের কাছ থেকে মোট ১৬৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। 
ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি মত্তাকিনুর রহমান বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 
হাটগোবিন্দপুর এলাকা থেকে সম্প্রতি আরও একজন ধরা পড়েছে।‌ দীর্ঘদিন ধরেই সাহিদুলের গতিবিধির উপর নজর রাখছিল পুলিস। শুক্রবার রাতে হাটগোবিন্দপুর মোড়ে থেকে তাকেকে আটক করে তল্লাশি চালানো হয়। একটি টিফিন কৌটা থেকে হেরোইন উদ্ধার হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ