Bartaman Logo
৯ জুন, ২০২৬

প্রবল বৃষ্টি, দক্ষিণ ত্রিপুরায় বন্যা পরিস্থিতি

টানা বৃষ্টির বানভাসি পরিস্থিতি দক্ষিণ ত্রিপুরা জেলায়। বাধ্য হয়ে ১০০টিরও বেশি পরিবার আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। এই পরিস্থিতে বুধবার জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

প্রবল বৃষ্টি, দক্ষিণ ত্রিপুরায় বন্যা পরিস্থিতি
  • ১০ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: টানা বৃষ্টির বানভাসি পরিস্থিতি দক্ষিণ ত্রিপুরা জেলায়। বাধ্য হয়ে ১০০টিরও বেশি পরিবার আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। এই পরিস্থিতে বুধবার জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি, জেলাজুড়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির হার বাড়লে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, গত দু’দিনে লাগাতার বৃষ্টির ফলে জেলার নিচু এলাকার বহু বাড়িঘর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহুরী নদীর জলস্তর ইতিমধ্যে বিপদসীমার (১৫.৭০ মিটার) উপর দিয়ে বইছে। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ বাঁধ দেওয়ার ফলে মুহুরী নদী দিয়ে জল বিলোনিয়ায় প্রবেশ করছে। বিলোনিয়ার বল্লামুখা বাঁধটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এই প্রসঙ্গে দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মহম্মদ সাজাদ বলেন, ‘সোমবার থেকে একটানা বৃষ্টি চলছে। ফলে বিলোনিয়া এবং শান্তিরবাজার মহকুমার নিচু এলাকাগুলি প্লাবিত হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত ১১৮টি পরিবারের ২৮৯ জন ১০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। যে কোনওরকম পরিস্থিতির মোকাবিলায় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও প্রশাসনকে তৈরি রাখা হয়েছে।’ এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার পাশাপাশি গোমতী জেলাতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

সম্পর্কিত সংবাদ