Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাতিবাগান নবীন পল্লি, ‘আবোল-তাবোল পাড়া দেখব না?’ ঢুকতে না পেরে অনুযোগ যুগলের

‘একটু ঢুকতে দিন না’— হাতিবাগান নবীন পল্লির সামনে দাঁড়িয়ে নাছোড় আবদার দত্তপুকুর থেকে আসা যুগলের। কিন্তু মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না শুনে ‘আবোল-তাবোল’ পাড়া দেখতে দেওয়ার অনুরোধ করলেন।

হাতিবাগান নবীন পল্লি, ‘আবোল-তাবোল পাড়া দেখব না?’ ঢুকতে না পেরে অনুযোগ যুগলের
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘একটু ঢুকতে দিন না’— হাতিবাগান নবীন পল্লির সামনে দাঁড়িয়ে নাছোড় আবদার দত্তপুকুর থেকে আসা যুগলের। কিন্তু মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না শুনে ‘আবোল-তাবোল’ পাড়া দেখতে দেওয়ার অনুরোধ করলেন। পুজো উদ্যোক্তাদের কাছে তাঁদের আবদার, ‘ঠিক আছে, মণ্ডপে ঢুকব না, আবোল-তাবোল পাড়া দেখব। সেটা অন্তত অ্যালাউ করুন।’ হাতিবাগান নবীন পল্লির উদ্যোক্তাদের পাল্টা বক্তব্য, ‘এখন আর আবোল-তাবোল পাড়া নেই। সব ঢাকা পড়ে গিয়েছে।’ অগত্যা আপশোশ নিয়েই হাতিবাগান মার্কেটের দিকে রওনা দিল যুগল। ২০২৩ সালের সুকুমার রায়ের আবোল-তাবোলের অনুকরণে তৈরি হাতিবাগানের মণ্ডপসজ্জা এখনও জনতার মনে অমলিন। কারণ গোটা পাড়ায় বাড়ি বাড়ি রং করে ফুটিয়ে তোলা হয়েছিল ‘আবোল-তাবোল’ পাড়া। এখনও বছরভর সেখানে ছবি তোলার হিড়িক পড়ে। যা এখনও সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’। হাতিবাগান নবীন পল্লির এবারের থিম, ‘আমাদের দেশ, আমাদের দুর্গা’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ