Bartaman Logo
৯ জুন, ২০২৬

কাল মুখ্য নির্বাচনি আধিকারিকদের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার

ইভিএম এবং নির্বাচন কর্মীদের ভূমিকা। পাঁচ রাজ্যের ভোটের আগে এই বিষয়ে সক্রিয় হচ্ছে ভারতের নির্বাচন কমিশন। আগামী কাল মঙ্গলবার দিল্লিতে বিশেষ বৈঠক ডাকা হল।

কাল মুখ্য নির্বাচনি আধিকারিকদের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইভিএম এবং নির্বাচন কর্মীদের ভূমিকা। পাঁচ রাজ্যের ভোটের আগে এই বিষয়ে সক্রিয় হচ্ছে ভারতের নির্বাচন কমিশন। আগামী কাল মঙ্গলবার দিল্লিতে বিশেষ বৈঠক ডাকা হল। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য তো বটেই, দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের পাশাপাশি রাজ্য কমিশনের আধিকারিকদের নয়াদিল্লির ভারত মণ্ডপমে ‘জাতীয় রাউন্ড টেবিল বৈঠকে’  ডাকা হয়েছে। ২৭ বছর পর ফের এই সম্মেলন হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত থাকবেন দুই নির্বাচন কমিশনার  সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশি। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য নির্বাচন কমিশনারদের বলা হয়েছে, আইন এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে আসবেন। যাতে ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে কোনো সন্দেহ থাকলে তা স্পষ্ট হয়ে যায়। একইভাবে আইনে কোনটির কী সুযোগ, তা নিয়েও আলোচনা হবে। কমিশনের মতে, এই রাউন্ড টেবিলের প্রধান উদ্দেশ্য হল, কেন্দ্রীয় কমিশন আর রাজ্য নির্বাচন কমিশনগুলির মধ্যে নির্বাচনি প্রক্রিয়া ও তার ব্যবস্থার জন্য সমন্বয় জোরদার করা। পরস্পরের সহযোগিতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মজবুত করা। গঠনমূলক মতামত বিনিময়ের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় সাযুজ্য বৃদ্ধি। রাউন্ড টেবিল ওই সম্মেলনে তাই প্রযুক্তি, ইভিএম এবং ভোটার তালিকার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হবে। কমিশনের চালু করা ইসিআইনেট ডিজিটাল প্ল্যাটফর্মের বিষয়ে জোর দেওয়া হবে। ইভিএমের স্বচ্ছতা আর সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বিশেষ চর্চা হবে। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ