Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য গ্রিনল্যান্ড? বিল পেশ কংগ্রেসে

ভেনেজুয়েলা ইতিমধ্যে হাতে চলে এসেছে। এবার লক্ষ্য গ্রিনল্যান্ড। ‘সবুজ দ্বীপ’কে আমেরিকার মানচিত্রের অংশ বানাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য একটাই, গ্রিনল্যান্ডকে ৫১তম অঙ্গরাজ্য করতেই হবে।

আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য গ্রিনল্যান্ড? বিল পেশ কংগ্রেসে
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

ওয়াশিংটন: ভেনেজুয়েলা ইতিমধ্যে হাতে চলে এসেছে। এবার লক্ষ্য গ্রিনল্যান্ড। ‘সবুজ দ্বীপ’কে আমেরিকার মানচিত্রের অংশ বানাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য একটাই, গ্রিনল্যান্ডকে ৫১তম অঙ্গরাজ্য করতেই হবে। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। এরইমধ্যে গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে বড়োসড়ো পদক্ষেপ নিলেন ফ্লোরিডার এক রিপাবলিকান কংগ্রেস সদস্য। মঙ্গলবার হাউজ অব রিপ্রেজেনটেটিভসে একটি বিল পেশ করেন তিনি। নাম ‘গ্রিনল্যান্ড অ্যানেকশেসন অ্যান্ড স্টেটহুড অ্যাক্ট’। সংশ্লিষ্ট বিল অনুমোদিত হলে গ্রিনল্যান্ড দখলে কংগ্রেসের অনুমোদন পাবেন ট্রাম্প। পরে অবশ্য মার্কিন কংগ্রেসকে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। গ্রিনল্যান্ড নিয়ে মেরুসাগরে উত্তেজনার পারদ চড়ছে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্টকে এবিষয়ে সতর্ক করেছে ডেনমার্ক। এই অবস্থায় বিল পেশ করার খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে। 

Advertisement

গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে বারবার জাতীয় নিরাপত্তাকে কারণ হিসেবে দেখিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ফাইনের মুখে একই কথা শোনা গেল। মার্কিন আইনপ্রণেতা বলেন, ‘একাধিক শাসন ব্যবস্থা আমাদের মূল্যবোধকে অবজ্ঞা করে। নিরাপত্তা ধ্বংস করার চেষ্টা চালায়। তাদের হাতে ভবিষ্যৎ ফেলে রাখতে চায় না আমেরিকা।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ