Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিল আটকে রেখেছেন রাজ্যপাল, সুপ্রিম কোর্টে যাচ্ছে কর্ণাটক সরকার

ফের এক অবিজেপি রাজ্যে সরকার বনাম রাজ্যপাল সংঘাত চরমে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কর্ণাটক। রাজ্যের মুসলিম সংরক্ষণ বিলকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে।

বিল আটকে রেখেছেন রাজ্যপাল, সুপ্রিম কোর্টে যাচ্ছে কর্ণাটক সরকার
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ফের এক অবিজেপি রাজ্যে সরকার বনাম রাজ্যপাল সংঘাত চরমে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কর্ণাটক। রাজ্যের মুসলিম সংরক্ষণ বিলকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সরকারের এই বিলকে ইতিমধ্যেই অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল থওরচাঁদ গেহলট। সম্মতি না দিয়ে বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এই ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কর্ণাটক সরকার। উল্লেখ্য, তামিলনাড়ুর একগুচ্ছ বিল আটকে রাখার অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেছিল স্ট্যালিন সরকার। তাতে কড়া অবস্থান নিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, কোনও বিল দীর্ঘদিন আটকে রাখা চলবে না। রাষ্ট্রপতির জন্যও ডেডলাইন বেঁধে দিয়েছিল তারা। এরপরই রাজ্যপালের সম্মতি ছাড়াই তড়িঘড়ি বেশ কয়েকটি বিল আইনে পরিণত করে স্ট্যালিন সরকার। সেই ঘটনার রেশ ধরেই এবার সুপ্রিম কোর্টে মামলা দায়েরের পরিকল্পনা করেছে সিদ্ধারামাইয়া সরকার। মুখ্যমন্ত্রীর আইনি পরামর্শদাতা তথা বিধায়ক এ এস পোনান্না জানিয়েছেন, তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতোই আচরণ করছেন গেহলট। সমস্ত অবিজেপি রাজ্যেই রাজ্যপালের দপ্তরকে ব্যবহার করছে গেরুয়া শিবির। বিল আটকে রাখা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরও কর্ণাটকের রাজ্যপালের হেলদোল নেই। তাঁর এহেন আচরণ মেনে নেওয়া সম্ভব নয়। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। রাজ্যের মন্ত্রী শরণ প্রকাশ পাতিল জানিয়েছেন, বিলে সম্মতি দিতে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও রাজ্যপাল তা আটকে রেখেছেন। এটা রাজনৈতিক ষড়যন্ত্র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ