Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের নয়া রেকর্ড সোনা ও রুপোর, ৩ মাসে দাম বৃদ্ধি ১৫ হাজার টাকা

ফের নতুন রেকর্ড সোনার। এবার তা ৯১ হাজারের সীমা পেরিয়ে গেল। সোমবার শহরে ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ৯১ হাজার ২০০ টাকা।

ফের নয়া রেকর্ড সোনা ও রুপোর, ৩ মাসে দাম বৃদ্ধি ১৫ হাজার টাকা
  • ১ এপ্রিল, ২০২৫ ১৫:৪৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের নতুন রেকর্ড সোনার। এবার তা ৯১ হাজারের সীমা পেরিয়ে গেল। সোমবার শহরে ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ৯১ হাজার ২০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। সোনার এই দামের উপর যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সেক্ষেত্রে দর আরও অনেকটাই বাড়বে। গত শনিবার দামে বড় লাফ দিয়ে ৯০ হাজারের সীমা পার করে হলুদ ধাতু। একই সঙ্গে দাম বেড়েছে ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনারও। এদিন এই ধরনের ১০ গ্রাম সোনার দর ছিল ৮৬ হাজার ৭০০ টাকা। বাজারদর বলছে, তিন মাসের ব্যবধানে প্রায় ১৫ হাজার টাকা দাম বেড়েছে সোনার।

Advertisement

সোনার সঙ্গে এদিন বেড়েছে রুপোর দরও। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম ছিল ১ লক্ষ ১ হাজার ৩০০ টাকা। তিন মাসের তফাতে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে প্রায় ১৫ হাজার টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ