Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২৫ ঘন্টা পর ঘেরাও মুক্ত উপাচার্য

২৫ ঘন্টা পর ঘেরাও মুক্ত উপাচার্য
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  প্রায় ২৫ ঘন্টা পর শিক্ষকদের সাহায্যে ঘেরাও মুক্ত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। মঙ্গলবার দুপুরে তাঁকে ছাত্রদের কবজা থেকে মুক্ত করে আনেন শিক্ষকরা। তার আগে পরীক্ষা নিয়ামকের সঙ্গে আরও এক দফা বৈঠক করেন তিনি। প্রসঙ্গত, যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগে এবার বহু ছাত্র-ছাত্রী অঙ্কে ফেল করেছেন। তাঁদেরই একটা অংশ পাশ করানোর দাবিতে সোমবার বেলা থেকে উপাচার্যকে ঘেরাও করে রেখেছিল। যদিও ছাত্রছাত্রীদের দাবিতে মাথা নত করেননি উপাচার্য। ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবি নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। গণিতের এক শিক্ষক দাবি করেন, খুব সাধারণ মানের প্রশ্ন হলেও  ছাত্র-ছাত্রীরা পাশ করতে পারছে না। এর অন্যতম কারণ রাজ্য জয়েন্টের মান নেমে যাওয়া।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ