Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

১৩ ঘণ্টা নেই খাবার! কুয়েতে এয়ারপোর্টে দুঃস্বপ্নের রাত কাটাল ভারতীয় যাত্রীরা

মুম্বই থেকে ম্যাঞ্চেস্টার যাওয়ার পথে ভয়াবহ অভিজ্ঞতা ভারতীয়দের। কুয়েত বিমানবন্দরে নেমে বিপাকে পড়লেন ভারতীয় সফরকারীরা। টানা ১৩ ঘণ্টা বিমান বন্দরে আটকে থাকলেও মেলেনি কোনও খাবার বা ন্যূনতম সাহায্যও।

১৩ ঘণ্টা নেই খাবার! কুয়েতে এয়ারপোর্টে দুঃস্বপ্নের রাত কাটাল ভারতীয় যাত্রীরা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
কুয়েত সিটি, ২ ডিসেম্বর: কুয়েত বিমানবন্দরের দুঃস্বপ্নের ১৩ ঘণ্টা! গল্ফ এয়ারলাইন্সের বিমানে চেপে মুম্বই থেকে ম্যাঞ্চেস্টার যাওয়ার পথে ভয়াবহ অভিজ্ঞতা ভারতীয় যাত্রীদের। কুয়েত বিমানবন্দরে নেমে বিপাকে পড়লেন ভারতীয় সফরকারীরা। টানা ১৩ ঘণ্টা বিমান বন্দরে আটকে থাকলেও মেলেনি কোনও খাবার বা ন্যূনতম সাহায্যও। তবে অভিযোগ পেয়ে ভারতীয় যাত্রীদের পাশে দাঁড়ায় কুয়েতে থাকা ভারতীয় দূতাবাস।
Advertisement
রবিবার রাতে মুম্বই থেকে ম্যাঞ্চেস্টারগামী গল্ফ এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে কুয়েত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এত পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গোল বাধে এরপরই। ভারতীয় যাত্রীদের অভিযোগ, এয়ারপোর্টে নামার পর কোনও রকম সাহায্য তাঁরা পাননি। এমনকী, তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগও উঠেছে। ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের যাত্রীদের নানারকম সুযোগ-সুবিধা দিলেও ভারত বা পাকিস্তানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার যাত্রীদের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ বৈষম্যমূলক আচরণ করে বলে অভিযোগ।
প্রায় ১৩ ঘণ্টা বিমান বন্দরে আটকে থাকার পরও যাত্রীদের কোনও খাবার বা জল পর্যন্ত দেওয়া হয়নি। এমনকী লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা পর্যন্ত তাঁদের দেওয়া হয়নি। যদিও বিষয়টি জানার পরে পদক্ষেপ নেয় কুয়েতে থাকা ভারতীয় দূতাবাস। যাত্রীদের যাবতীয় সাহায্য করা হয়। তবে গোটা ঘটনায় মুখ পুড়েছে কুয়েত এয়ারপোর্ট কর্তৃপক্ষের।
Advertisement
সম্পর্কিত সংবাদ